বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১৭ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

প্রতিবেদক
sonynews
জুলাই ২৩, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ১৭ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব জানায়, গত ২২ জুলাই দুপুর ২টার দিকে রাজশাহীর বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মনিরুল ইসলাম লিটন (৪২), তিনি বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল জানতে পারে, পলাতক আসামি ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় আত্মগোপনে রয়েছে। তথ্য যাচাই করে অভিযানে নামে র‍্যাব এবং সফলভাবে তাকে গ্রেফতার করে।

র‍্যাব আরও জানায়, প্রায় ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আমেরিকার একটি পার্টিতে এলোপাথাড়ি গুলি, নিহত দুই, বন্দুকবাজ এখনও অধরা

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

যুদ্ধ এখনো শেষ হয় নি: রাজশাহীতে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের

জুলাই সনদ ও পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে অপারেশন থিয়েটারে আপত্তিকর ‘সেলফিবাজি’