শনিবার , ২৮ জুন ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
জুন ২৮, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৪৫ গ্রাম গাঁজা এবং ৩৫ বোতল ফেন্সিডিল।

গ্রেপ্তারকৃতরা হলেন: মিঠু (২৬) – শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত মমিনের ছেলে
মোজলেফা বেগম (৩০) – খিরশিন টিকর
দক্ষিণপাড়া এলাকার মো. তারেকের মেয়ে
মিনহাজ আলী (২০) – কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে

২৭ জুন বিকেলে শাহমখদুম থানার পুলিশ খিরশিন টিকর এলাকায় সন্দেহভাজন হিসেবে মিঠুকে আটক করে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোজলেফা বেগমের মাদক সংক্রান্ত সম্পৃক্ততার তথ্য দেয়।

এর ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মোজলেফা বেগমকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে আরও ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিনে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকায় অভিযান চালিয়ে মিনহাজ আলীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফরি এপস্টিন আসলে কে?

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

রাজধানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

একদিনের ব্যবধানে ফের দখল গুলিস্তানের ফুটপাত

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্র নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের

ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের