সোমবার , ১৯ মে ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

প্রতিবেদক
sonynews
মে ১৯, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য রাজশাহীতে একটি আধুনিক ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ভবনটি কাজীহাটা রোডের দক্ষিণ পাশে, নির্বাচন অফিসের সংলগ্ন ১৬.৯৭ শতাংশ জমির ওপর গড়ে উঠছে।

নির্মাণাধীন ভবনটির প্লিন্থ এরিয়া নির্ধারিত হয়েছে ৪ হাজার ৬২৬ দশমিক ২০ বর্গফুট এবং মোট ফ্লোর এরিয়া হবে ২৯ হাজার ১২১ দশমিক ২০ বর্গফুট। প্রকল্পটি ২০২৪ সালের ১ এপ্রিল শুরু হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের ১ জুনের মধ্যে নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সোয়া ১০টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ভবন নির্মাণের নানা দিক তুলে ধরা হয় এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন।

সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. কামরুল আহসান এবং প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান। সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম।

উল্লেখ্য, এই ভবন নির্মাণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী অঞ্চলে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৩৭৭ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবর, সদস্য সচিব ফয়সাল

নির্বাচন ঘোষণায় কিছু উপদেষ্টার ‘অসন্তোষ’, দাবি মেজর হাফিজের”

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সিটি কর্পোরেশন ট্রাস্কফোর্স কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত

রাজশাহীতে মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মঘাতী সিদ্ধান্ত

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩