Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মা–বাবার সঙ্গে কথা বলতে বলতেই নাট্যনির্মাতার মৃত্যু, দাফন সম্পন্ন

প্রতিবেদক
sonynews
September 25, 2022 3:07 pm

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘তরুণ একজন নির্মাতার এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের। আগে থেকেই আমরা অবগত ছিলাম সাখাওয়াত কিছুটা অসুস্থ ছিল। আমরা কথা বলে তাকে বিশ্রামেও থাকতে বলেছিলাম। দেখা যেত বিশ্রাম নিলে কিছুটা সুস্থ হয়ে উঠত। এর মাঝেই গতকাল শুনলাম সে আর নেই। আমরা একজন সহকর্মীকে হারিয়ে ব্যথিত। তার আত্মার শান্তি কামনা করছি।’

তাঁর মৃত্যুর খবর ঢাকা থেকে এই পরিচালকের সহকর্মী বি ইউ শুভ, রাসেল আযম, সেতু আরিফ, রাফাত মজুমদার, রাকিব হোসেন, শাওনসহ বেশ কয়েকজন পাবনার চলে যান। রাফাত মজুমদার বলেন, ‘আমাদের সঙ্গে নিয়মিতই কথা হতো। দেখা যেত, সাখাওয়াৎ ভাই কিছুটা অসুস্থ হলেই বিশ্রাম নিতেন। এখন কিছুটা ভালো হয়ে উঠছিলেন। ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন। তা হলো না। আমরা সাখাওয়াত ভাইয়ের মা–বাবা ও পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছি। জানতে পারলাম, সাখাওয়াত ভাই সন্ধ্যার পর ওয়াশরুমে গিয়েছিলেন। বের হয়ে তাঁর মা–বাবার সঙ্গে ভালোভাবেই কথা বলছিলেন। এর মাঝেই হঠাৎ তাঁর শরীর ছেড়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তিনি পড়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।’

২০১১ সালে সাখাওয়াৎ মানিকের নাটকের ক্যারিয়ার শুরু হয়। প্রথম দিকে তিনি অপূর্ব, এফ এস নাঈম, সারিকা, শখদের নিয়ে একাধিক নাটক বানিয়েছেন। দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ারে তাঁর ‘ছোট পাখি’, ‘তবুও ভালোবাসি’, ‘আড়াল’, ‘আজ শফিকের বিয়ে’, ‘সেই মেয়েটি’, ‘ব্ল্যাক কফি’, ‘কেন মিছে নক্ষত্ররা’, ‘প্রিয়জন’, ‘তৃষ্ণা’, ‘হাইড স্টোরি’, ‘অপরাহ্ণ’, ‘ঠিকানা ভুল’ ছিল। এ ছাড়া ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ দিয়েও তিনি আলোচনায় আসেন। জানা যায়, আজ পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর (দুইটায়) সাখাওয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক জিয়ার মামা ও মইন’র চাচা আবু সাঈদ মাস্টার আর নেই

বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উৎসবের নগরী

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আ. লীগ নেতার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

রাজধানীর মালিবাগে বাসে আগুন

ভোট থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী, সন্ত্রাসের অভিযোগ শেখ হাসিনার ‘সহযোগী’ জাতীয় পার্টির!