রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৮৫ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:২৫ অপরাহ্ণ

ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নোরু’। ম্যানিলা ও কেসোন ছাড়াও ফিলিপাইনের বেশ কিছু বড় শহর এই দ্বীপে অবস্থিত। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ।

সেদেশের দুর্যোগ সংস্থা জানিয়েছে, টাইফুন ‘নোরু’ সুপার টাইফুনে পরিণত হয়েছে এবং আগের চেয়েও তীব্রতর হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতি ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার (৭৪.৪ মাইল)। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে যা বেড়ে হয়েছে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল)।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে নোরু। ঝড়টি স্থানীয় সময় রোববার রাতে ১ কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া দফতর। তার আগ পর্যন্ত এটি আরও শক্তিশালী হতে থাকবে।

এদিকে, সুপার টাইফুন নোরুর প্রভাবে আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, আঘাত হানার সময় নোরুর বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত।

উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। দেশটির জাতীয় পুলিশ প্রধান জেনারেল রডলফো আজুরিন জনগণকে নিরাপদে সরে যাওয়ার আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

জেলেদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি এরই মধ্যে কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। ফ্লাইট ও ফেরি পরিষেবাও বাতিল করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরের ৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন ঝড়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০২১ সালের ডিসেম্বরে দেশটিতে টাইফুন ‘রাই’-এর আঘাতে ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

McClintock’s eye for detail certainly helped narrow the whereabouts

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগম উপলক্ষে কাটাখালি পৌর আ’লীগের বর্ধিত সভা

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে দুই যুবকের ১৫ বছরের কারাদণ্ড

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র