শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে টেকসই প্রযুক্তি ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) রাজশাহী জেলা শাখার সদস্য (ছাত্র বিষয়ক) হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. আরিফুজ্জামান (সোহেল)।

গত ১২ ফেব্রুয়ারি সংগঠনটির সভাপতি প্রকৌ. এ আর জামীল ইদি ও সদস্য সচিব প্রকৌ. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রকৌশলী মো. আরিফুজ্জামান (সোহেল) দীর্ঘদিন ধরে রাজশাহীর প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির নানা কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণ আইডিইবি’র সদস্যদের জন্য আশার আলো জাগিয়েছে।

নবনির্বাচিত এই ছাত্র বিষয়ক সদস্যের প্রতি শুভেচ্ছা জানিয়েছে সনি বাংলা অনলাইন নিউজ পোর্টাল পরিবার। তারা আশা করছে, তার নেতৃত্বে আইডিইবি রাজশাহীর শিক্ষার্থীরা আরও দক্ষ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হতে পারবে।

এই অর্জন শুধু আরিফুজ্জামানের নয়, বরং রাজশাহীর তরুণ প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের জন্যও এক অনুপ্রেরণা। তার এই নতুন ভূমিকা প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - রাজশাহী