Thursday , 6 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

প্রতিবেদক
sonynews
February 6, 2025 11:02 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

এর আগে গত সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে। এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তাঁর ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। এ অভিযানের অংশ হিসেবে মৌসুমী রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ পড়েনি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। সেগুলোর কোনোটির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সম্রাট

হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি: মির্জা ফখরুল