ইফতেখার আলম বিশাল: মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ নং ওয়ার্ড (পূর্ব) শাহমখদুম থানা বিএনপি খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনালস্থ এ কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর উদ্দেশ্য ছিল বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে জনগণের পাশে দাঁড়ানো এবং তাঁদের সহায়তা প্রদান করা। খাদ্য বিতরণের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করার জন্য সংগঠনটি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
এর পূর্বে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, জাতীয়তাবাদি শ্রমিক দল (নেসকো) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, শাহমখদুম থানা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, শাহমখদুম থানা শ্রমিক দলের সাবেক আহবায়ক আলমাস খান, ১৭ নং ওয়ার্ড (পুর্ব) বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, ১৭ নং ওয়ার্ড বিএনপি (পুর্ব) যুগ্ন আহবায়ক আয়নুল মন্ডল।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা লিটন, মানিক, কামরু প্রমুখ।





