• রাজশাহী, বাংলাদেশ
  • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ১:৪৩

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

ইফতেখার আলম বিশাল: শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। তিনি বলেন, আমরা ৫২ দেখিনি, ৬৯ ও ৭১ দেখিনি কিন্তু আমরা ২০১২ ও ২০২৪ দেখেছি। যেখানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা আমীরবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, মানবাধিকার সংগঠন গুলোর তথ্যানুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬৯৯ জন, গুম হয়েছে ৬৭৭ জন। আর ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, ক্ষমতাকে টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে।
স্বৈরাচার হাসিনা কখনো কল্পনাও করেনি গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হবে। শেখ হাসিনা যেই আইন দিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে সেই আইনের মাধ্যমেই এবার তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে।
তিনি আরও বলেন, গাজাসহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরাইলি বাহিনী মূলত মুসলিম জাতিগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। আমরা বিশ্ব মানবাধিকার দিবসে অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনের স্থায়ী সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবতাবাদী রাষ্ট্র ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বিশ্ব মানবতার রক্ষা কবচ হচ্ছে ইসলাম। আজ থেকে ১৪৫০ বছর আগে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) তার কর্মের মাধ্যমে মানবতার অনন্য নজীর স্থাপন করে আমাদের দেখিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাসুলুল্লাহ সাঃ এর আদর্শকে ধারণ করে এদেশে মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিনত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮