Tuesday , 26 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

প্রতিবেদক
sonynews
November 26, 2024 3:10 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, হুমায়ুন কবির চৌধুরী (৫৭) ও মো: তাসজীদ আহমেদ রাতুল ওরফে ওয়াইব আহমেদ অপু (২৭)। হুমায়ুন কবির রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার মৃত আফাজ উদ্দিন চৌধুরীর ছেলে। সে রাজশাহী মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাসজীদ আহমেদ রাতুল বোয়ালিয়া মডেল থানার পুরাতন বিলসিমলা এলাকার মো: সাইদ আলীর ছেলে। সে বোয়ালিয়া মডেল থানার পশ্চিম ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

ড. ইউনূ‌স-মোদির বৈঠক নিয়ে যা বললেন পার্থ

৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

রাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

রুয়েটে সিরামিক অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত