Monday , 18 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

প্রতিবেদক
sonynews
November 18, 2024 1:48 pm

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে জড়িতের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র মাসুদ বিন সাঈদী বলেছেন, আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাঈদী পুত্র।

মাসুদ বিন সাঈদী বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে; এটাই দেখতে এসছি।

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। খবর: যুগান্তর

এদিকে গত ১৫ অক্টোবর মাসুদ বিন সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি। এবার আসো খেলা হবে! খুনি হাসিনার বানানো আইনে এবং তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ বিভাগে অন্ধকার অধ্যায়: সাবেক নেসকো এমডির দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে দুদক

দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের জালে সাজাপ্রাপ্ত আসামি

নবীন পুলিশ কর্মকর্তাদের জন্য পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার

ফরাসি ফুটবলে স্বর্ণযুগ শুরু হয়েছিল যার হাতে

রাজশাহীতে ডিবির দুই সদস্যর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

হেতেম খাঁয় কল্পনা-সাদিকুল হত্যা মামলা: একমাত্র আসামির মৃত্যুদণ্ড

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

রাজশাহীকে মরুকরণ থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি, বাপার মানববন্ধন