Friday , 15 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
November 15, 2024 5:08 pm

প্রতিবাদ: দৈনিক বার্তাসহকিছু অনলাইন পত্রিকায় ১৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে “রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে দুইযুগ ধরে একই শাখায় কর্মরত সবুজ” শীর্ষক সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমাকে নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আমি ১৯৯৬ সালে চাকুরীতে যোগদান করি।

সে সময় হতেই বিভাগীয় কমিশনার মহোদয়ের গোপনীয় সহকারী হিসেবে সুনামের সাথে কাজ করছি। এ পর্যন্ত আমার বিরুদ্ধে কোন ধরণের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ কখনই উঠেনি। আমার আন্তরিকতা, দক্ষতা, সততা এবং নিয়মানুবর্তিতার কারণেই মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়গণ আমাকে এ শাখায় কাজ করিয়ে আসছেন। আমার এ শাখায় থাকা বা না থাকার ব্যাপারে আমার কোন হাত বা কর্তৃত্ব নেই। কর্তৃপক্ষের নির্দেশক্রমেই আমাকে এখানে কাজ করতে হচ্ছে। এতে আমার কোন দোষ বা ত্রুটি আছে বলে আমি মনে করি না।

সেজন্য প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এ সংবাদ যে উদ্দেশ্য প্রণোদিত তার অন্যতম প্রমাণ হচ্ছে হুবহু একই শিরোনাম এবং ভাষায় এ সংবাদটি বিভিন্ন জায়গায় ছাপা হয়েছে। এ থেকে বুঝা যায় এ সংবাদটি সিন্ডিকেট করে করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক:

নুরুল মোমেন

উপ-প্রশাসনিক কর্মকর্তা
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে এইচএসসির আগেই ঝরে গেছে ৩০ হাজার শিক্ষার্থী

রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও গণমাধ্যম উদ্যোক্তা মাসুদ রানা সুইটের ৬৬তম জন্মবার্ষিকী আজ

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

আখেরাতই মানব জীবনের প্রকৃত মঞ্জিল— অধ্যাপক মো. মুজিবুর রহমান

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সেই পাথরখেকো আ.লীগ নেতা

চারঘাটের প্রত্যাহার করা সেই ওসিকে নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণহত্যাসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু