নিজস্ব প্রতিবেদক: মনিরুল ইসলাম জনিকে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় রেলওয়ে শ্রমিক দলের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে রাজশাহী রেলঙ্গনে শ্রমিক দলের নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
এসময় চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি তার নিজ হাতে রেলওয়ে শ্রমিকদলের উপস্থিত সকল নেতৃবৃন্দকে মিস্টি মুখ করান। মিস্টি বিতরণের সময় উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রেলওয়ে জাতীয় শ্রমিক দলের রাজশাহী আরবিআর শাখার নেতা মামুনুর রশীদ মামুন,
চন্দ্রিমা থানা শ্রমিকদলের আহবায়ক মানিক,
চন্দ্রিমা থানা শ্রমিকদলের সদস্য সচি রকিসহ আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য হীরা, হাফিজ বাবু, শানু শাহীন, সনি প্রমুখ।





