• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৮

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী সাতদিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরীর জিরো পয়েন্ট তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, ৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।

তিনি বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশ প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮