মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৩ বছরের মেয়েকে আনতে রাজি না হওয়ায় মাকে পেটালো সালিশকারীরা!

প্রতিবেদক
sonynews
জুন ১৭, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে মোমেনা বেগম (৪৫) নামে এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দূর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি আয়নাল আমগাছি এলাকার ওমর আলীর ছেলে এবং ঝালুকা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগী মোমেনা বেগম অভিযোগ করেন, “পূর্ব শত্রুতার জেরে আমার ও ১৩ বছরের মেয়ের নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়। আমি প্রতিবাদ করলে আয়নালের অনুসারী বেলাল পরিকল্পিতভাবে আমাকে সালিশে ডাকে। তারা আমার মেয়েকেও সেখানে আনার জন্য চাপ দেয়। আমি মেয়েকে আনতে রাজি না হলে আয়নাল ও তার অনুসারীরা—সাইদুল ইসলাম (৪০), তার ছেলে শুভ (২০), আফজাল হোসেন (৩৮) এবং তার ছেলে সরল (২০)—আমার ওপর লোহার রড দিয়ে হামলা চালায়। আমার মা এগিয়ে এলে তাকেও মারধর করে তারা।”

মোমেনা বেগম আরও জানান, “আমার স্বামী চার বছর আগে মারা গেছেন। কৃষি কাজ করে ছোট মেয়ে ও মাকে নিয়ে সংসার চালাই। এখন ওই প্রভাবশালীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযুক্ত আয়নাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই।”

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হুদা জানান, “এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - রাজশাহী