Wednesday , 30 October 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
October 30, 2024 5:19 pm

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম শেখ উজ্জল (৪৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড় কুঠি পাড়ার মৃত চাঁদ মোহাম্মদের ছেলে। সে ১২নং ওয়ার্ড যুবলীগের নেতা।

আজ ৩০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াইটায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিম শেখ উজ্জলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বিএনপিতে নতুন নেতাকর্মী যোগদান বন্ধ

রাজশাহী শিক্ষা বোর্ড-এ গোপন নিয়োগ কেলেঙ্কারি: বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ ডেলি লেবার স্থায়ী, কোটি টাকার লেনদেনের অভিযোগ

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

দুই মাস পর রাজশাহীর আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার বিজয় তালুকদারের যোগদান

এক ভরি সোনা-এফজেড মোটরসাইকেল ফ্রি, তবু বিক্রি হয়নি কোটি টাকার খাট

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন