বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য মাজহারুল গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম ওরফে সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১ এর একটি দল।

মাজহারুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, গত ১০ আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগীর বাসিন্দা চেম্বার অব কমার্সের সাবেক নেতা মো. হাবিবুল ইসলাম বাবলুর কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন মাজহারুল ইসলাম ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় হাবিবুলকে প্রাণনাশের হুমকি দেন তারা। এ ঘটনায় মাজহারুল ও তার বাবা সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি আবেদন করেন হাবিবুল ইসলাম। ৩ সেপ্টেম্বর আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ মামলা গ্রহণ করে।

এরপর মাজহারুলসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাজধানী থেকে মাজহারুলকে গ্রেফতার করে র‍্যাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

উপহার দেওয়া অ্যাম্বুলেন্স এখন ‘ভোটের গাড়ি’

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার বিজয় তালুকদারের যোগদান

সবুজ কারখানায় এখনো শীর্ষে বাংলাদেশ, নতুন যোগ হলো তিনটি

কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল