শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৪, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে শহিদুল ইসলাম (৪২) নামে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জেলার পবা থানাধীন পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম একই এলাকার সৈয়দ আলীর ছেলে।

পারিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ওই এলাকায় তার বন্ধু শাহিনের বাসায় অবস্থান করছিলেন। এসময় ১০-১৫ জনের একদল সন্ত্রাসী জিআই পাইপ, হাতুর ও বাঁশের লাঠিসহ দেশীয় শস্ত্রে সজ্জিত হয়ে বাসাটিকে ঘিরে ফেলেন। এসময় জীবন বাঁচাতে শহিদুল ইসলাম বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। সেখানে তাকে ধরে পিটিয়ে জখম করেন। এরপর তাকে তুলে নিয়ে যান অজ্ঞাত স্থানে। সেখানেও মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়।
তাদের আকস্মিক হামলায় শহিদুল ইসলামের দুই পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জেনেছি। তবে কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

খালেদা জিয়া ত্যাগের মহিমায় আলোকিত এক নাম: এডভোকেট মিলন

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

নগর উন্নয়নে প্রত্যাশার কেন্দ্রে মামুনুর রশীদ মামুন

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের

The purpose of lorem ipsum is to create a natural

মতিহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পেশোয়ারের সেনা শিবিরে আগুন

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ