• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বিএনপি নেতা নাদিম মোস্তফার জানাজা আগামীকাল সকাল ১০টায়

প্রকাশ: রবিবার, ৩০ জুন, ২০২৪ ৯:৩৯

বিএনপি নেতা নাদিম মোস্তফার জানাজা আগামীকাল সকাল ১০টায়

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ রোববার বেলা ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। নাদিম মোস্তফার নিকট আত্মীয় মো: সুমন আলী এই খবর জানিয়েছেন।

রোববার বাদ জোহর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, এবপর তার নির্বাচনীয় আসন পুঠিয়া ও দুর্গাপুরে জানাজা শেষে আগামীকাল সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং হেতম খাঁ গোনস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮