Sunday , 2 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক
সনি নিউজ
June 2, 2024 10:20 am

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগের আহবায়ক আজিবর রহমান এর সভাপতিত্বে শনিবার ১জুন রাত ৯ টায় সংগঠনের কার্যালয়ে আহবায়ক কমিটি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর,কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম,রাজশাহী বিভাগের সদস্য সচিব কাজী আসাদুর রহমান টিটু,সদস্য সামিউল ইসলাম, মোঃজাকি, মোহনপুর প্রেসক্লাবের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, রাজশাহী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল-আমীন,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ ফায়সাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর ও সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম  রাজশাহী মহানগর ১১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

হিউম্যান রাইটস্ জানালিষ্ট ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান পাইলট আহবায়ক ও বাংলাদেশ বুলেটিন রাজশাহী ব্যুরো প্রধান  আরিফুল ইসলাম আরিফ  সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত এ আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন দৈনিক নয়া কন্ঠ রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান লিটন, এশিয়ায় টিভির রাজশাহী জেলা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান,দৈনিক মাতৃভূমির খবর রাজশাহীর প্রতিনিধি মো: আকবর হোসেন,মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক মো: শাহাবুদ্দিন, রাজশাহী নিউজ ২৪.কম প্রতিনিধি শামীম চিস্তি,দৈনিক মাতৃজগত রাজশাহীর প্রতিনিধি রাহাত মাসুদ, এবিসি নিউজ রাজশাহী প্রতিনিধি মাহাতাব আলী,দৈনিক ফুলতলা প্রতিদিন রাজশাহী প্রতিনিধি আরিফুর ইসলাম আরিফ, দৈনিক স্বদেশ বিচিত্রা রাজশাহী প্রতিনিধি মৌসুমি আক্তার।

আগামী ১ মাসের মধ্যে আহবায়ক কমিটিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর রাজশাহী মহানগর কমিটি পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

বিশ্ব নদী দিবস আজ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের  

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পুতিনের ‘অবৈধ দখলকে’ স্বীকৃতি দেবো না: ইউরোপীয় কাউন্সিল