Saturday , 1 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
June 1, 2024 8:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: এনায়েত হোসেন (২৬), মো: সাব্বির হোসেন (২১), মো: সোহাগ আলী (২১), মো: রবিন হোসেন (২২) ও মো: সোহাগ হোসেন (২১)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

গতকাল ৩১ মে রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আরএমপি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ১০ টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

লিটন ও ডাবলুকে বিচারের আওতায় আনতে হবে, সমাবেশে বিএনপি নেতা মিনু

গোদাগাড়ীতে পোড়ানো হলো কৃষকের শ্যালোমেশিন, আবাদ অনিশ্চিত

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচার, ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প!

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সতর্ক থাকার পরামর্শ