সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৬, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

ক্রীড়া ডেস্ক: টেনিসকে বিদায় জানালেন সানিয়া মির্জা। দুবাই ওপেনের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর জানিয়েছিলেন হায়দরাবাদে খেলে টেনিস থেকে অবসর নেবেন। সেটাই করলেন ভারতীয় টেনিসের অন্যতম সফল তারকা। যে কোর্টে তাঁর টেনিস জীবন শুরু করেছিলেন, রবিবার সেই লাল বাহাদুর স্টেডিয়ামে খেলেই অবসর নিলেন সানিয়া। সঙ্গী ছিলেন রোহান বোপান্না, যুবরাজ সিংহ এবং সানিয়ার এক সময়ের ডাবলস জুড়ি বেথানি মাতেক।

চোখের জলে টেনিসকে বিদায় জানালেন সানিয়া। প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। রবিবার সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেললেন। যে ম্যাচ দেখার জন্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

৩৬ বছরের সানিয়া টেনিসকে বিদায় জানাতে গিয়ে বললেন, “এত মানুষের সামনে নিজের টেনিস কেরিয়ার শেষ করতে পেরে ভাল লাগছে।” সানিয়ার জন্য বিদায় বার্তা লিখে এনেছিলেন অসংখ্য দর্শক। রিজিজু বলেন, “সানিয়ার জন্যই আমি হায়দরাবাদে এসেছি। ওর শেষ ম্যাচের সাক্ষী থাকব বলে। সানিয়া শুধু ভারতীয় টেনিসের অনুপ্রেরণা নয়, গোটা দেশের সব খেলারই অনুপ্রেরণা।”

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: খায়রুজ্জামান লিটন

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

রাজশাহীতে ছাত্রীনিবাসে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল ছাত্র দলের নেতারা

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

ঈশ্বরদীতে চলন্তট্রেনে ভিডিও করতে গিয়ে সিগন্যালের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪