Thursday , 19 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল

প্রতিবেদক
sonynews
November 19, 2026 2:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গত ১৮ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মো. মীম শেখ (২০); শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. শাকিল হোসেন (২৮); রাজশাহী জেলার মোহনপুর থানার কেশরহাট গ্রামের আ. রবের ছেলে মো. ইসমাইল হোসেন (২০) এবং পবা থানার নওহাটা পিল্লাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাকারিয়া ইসলাম।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে মো. মীম শেখকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. শাকিল হোসেনকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. ইসমাইল হোসেনকে ০১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং মো. জাকারিয়া ইসলামকে ০১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি

সীমান্ত নিয়ে ক্লিয়ার মেসেজ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ', রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ’, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ীসহ মাদকসেবি গ্রেপ্তার

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১