Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকোর গুরুত্বপূর্ণ দায়িত্বে নজরুল ইসলাম, দক্ষতা ও নেতৃত্বে শ্রমিক-কর্মচারীদের আস্থার প্রতিফলন

প্রতিবেদক
sonynews
November 11, 2026 10:34 am

রাজশাহী প্রতিনিধি: কর্মদক্ষতা, দূরদর্শিতা, সাংগঠনিক প্রজ্ঞা ও শ্রমিকবান্ধব নেতৃত্বের কারণে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শ্রমিক-কর্মচারীদের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন মো. নজরুল ইসলাম। তিনি জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং-২২৩৭) সাধারণ সম্পাদক। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা সহকর্মীদের মধ্যে প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি নেসকো কর্তৃপক্ষের একটি দাপ্তরিক আদেশেও তাঁর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের বিষয়টি উঠে এসেছে। গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নেসকোর রাজশাহী বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা ওই আদেশে তাঁকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে অংশগ্রহণের জন্য ১০ নভেম্বর ঢাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নেসকোর বিনিয়োগ পর্যালোচনা কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সহকর্মীদের মতে, নজরুল ইসলাম কেবল একজন দায়িত্বশীল কর্মকর্তা নন, তিনি শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখের সঙ্গী এবং অধিকার আদায়ের আন্দোলনে একজন সাহসী সংগঠক। তাঁর নেতৃত্বে শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

নেসকোর কর্মী আতিকুল রহমান বলেন, “নজরুল ইসলাম একজন প্রকৃত শ্রমিকবান্ধব মানুষ। শ্রমিক-কর্মচারীরা যেকোনো বিপদে-আপদে পড়লে তিনি সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ান। তাঁদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ও আপসহীন ভূমিকা পালন করেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের কল্যাণে কাজ করার মানসিকতা তাঁর মধ্যে রয়েছে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাঁর মতো নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

এসবিএ আজাদ বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে নজরুল ইসলাম নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়তে হয়েছে। কিন্তু এত প্রতিকূলতার পরও তিনি নিজের জাতীয়তাবাদী রাজনৈতিক বিশ্বাস, নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। ব্যক্তিগত সুবিধার জন্য কখনো আদর্শ বিসর্জন দেননি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-২২৩৭)-এর আসন্ন সিবিএ নির্বাচনে নজরুল ইসলামের মতো অভিজ্ঞ, সাহসী ও শ্রমিকবান্ধব নেতৃত্বের বিকল্প নেই বলে আমরা মনে করি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের শক্তিশালী অবস্থান তৈরি এবং ঐক্য ধরে রাখতে তাঁর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাঁর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

টাকা নিয়ে বিরোধের জেরে দুর্গাপুরে বড় ভাইয়ের হাতে আহত ছোট ভাই

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যা: ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিক্সা

রাজশাহীতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, রিকশাচালক আটক

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

স্থান পরিবর্তন করা হয়েছে রাজশাহী যুবলীগের সম্মেলন

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীর চারঘাটে ৩জন ছিনতাইকারী গ্রেফতার

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা