Sunday , 18 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি শিক্ষার্থী নার্গিস পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

প্রতিবেদক
sonynews
October 18, 2026 12:52 pm

সনি বাংলা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন ক্রীড়া ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন। সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে এ পুরস্কার তুলে দেন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

নার্গিস খাতুনের এ অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
এক অভিনন্দন বার্তায় তাঁরা উল্লেখ করেন, নার্গিস খাতুনের এ অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

রাজশাহীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে মামলা

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

রাজশাহীতে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য আটক, উদ্ধার ৪০ মশাল ও চাকু

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি