রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৩, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে আসা একটি ট্রাকে ফিডের বস্তার আড়ালে মিলেছে ৫৬ কেজি গাঁজা। এসময় র‌্যাবের হাতে চার মাদক ব্যবসায়ী ধরাও পড়েছেন।

গত শুক্রবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর মহানগরীর মতিহার থানার খড়খড়িয়া মোড়-ভালুকপুকুরগামী পাকা রাস্তা থেকে গাজাসহ র‌্যাব-৫ এর সদস্যরা তাদেরকে আটক করে। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৪০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল্লাহ (৩৪), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লাবাজার এলাকার আবুল হাশেমের ছেলে বেলাল হোসেন (২৬) ও নওগাঁর পত্নীতলা থানার পশ্চিম যদুবাটি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে জাকির হোসেন (৩২)।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার ফয়সালের স’মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ ও নীল রঙের ট্রাক এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে ট্রাকের পেছন থেকে তিনজন ব্যক্তি ও কেবিন থেকে দুজন দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলেই ট্রাকসহ চারজনকে আটক করা হয়। আরেকজন পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের বডিতে পোলট্রি ফিডের বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাথে রাসিক মেয়রের ফুলেল শুভেচ্ছা বিনিময়

গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি স্মরিকলিপি প্রদান

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

রাজশাহীর বাঘায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ পরিকল্পনা সম্মানজনক নয়: রাজশাহীতে সারজিস আলম

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজশাহী নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক