Saturday , 25 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
April 25, 2026 2:54 am

স্টাফ রিপোর্টার: নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি। এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক।

এ সময় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী। আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না। রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রাসিক প্রশাসক বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি। আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয় আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি। তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী মহোদয় আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ‘বেনাপোল এক্সপ্রেসে’র ৫ বগিতে আগুন, নিহত ৪

দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে আমনুরা খাদ্য গুদামে ব্যাপক হট্রগোল

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চারঘাটে জনবসতিপুর্ণ স্থানের শ্মশানঘাট স্থানান্তরের দাবি

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

ঢাকায় গার্মেন্টসকর্মী কিশোরী অপহরণ, নওগাঁ থেকে উদ্ধার; মূলহোতা পলাশ র‍্যাবের জালে

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ