সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমির

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা জামায়াতে আমির আবুজার গিফারী।

তিনি জানান, দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, সুশাসন ও জনদাবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীসহ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষিকার মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড

Former Grameenphone Employees Demand Payment of Outstanding Dues

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৪ হাজার টন ইলিশ

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

‘ফ্রেঞ্চ ফ্রাই’ নিয়ে যে দুঃসংবাদ দিলেন হার্ভার্ডের গবেষকরা

তানোরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত্তি সভা