শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পবায় ট্রাকের চাপায় দুই বাইকের ৩ যুবক নিহত

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার মুরাদীপুর এলাকায় দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় বালুবাহী একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। পরে আরও একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। তাজুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার সুবাদে রাজশাহীতে থাকতেন।

দুর্ঘটনায় আহত দুজন হলেন-পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুটি মোটরসাইকেলে এই পাঁচজন আরোহী ছিলেন। তবে কে কোন মোটরসাইকেলে ছিলেন তা জানা যায়নি।’

এসআই আলী আকবর আরও বলেন, মুরারিপুর এলাকায় বালুবাহী ওই ডাম্প ট্রাক দুটি বাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। অন্য তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অপরজন সামান্য আহত হয়েছেন। বাইক দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পদ্মার পানির ন্যায্য অধিকার আদায় করেই ছাড়বো: তারেক রহমান”

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে লাখ টাকা ছিনিয়ে নিলেও মামলা নেয়নি ওসি

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

চিনি কলে উদ্বোধনকালে কাফনের কাপড় নিয়ে শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে