Thursday , 8 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
January 8, 2026 12:17 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাট থানাধীন বালাদিয়াড় গ্রাম থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতের নাম মো. আ. রহমান (৫২)। তিনি চারঘাট থানার বালাদিয়াড় গ্রামের মৃত আজের মোল্লার ছেলে।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. মাহাবুব আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি রাত ১০টা ৫৫ মিনিটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১টা ২০ মিনিটে অভিযুক্তকে আটক করা হয়। তল্লাশিতে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে থাকা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপর এক মাদককারবারি মো. নাজমুল ইসলাম বাবু পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি’ র নোটিশ

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্ধুর স্ত্রীর প্রতি লালসা, ধর্ষণ মামলার আসামি জুয়েলকে নাটোরে গ্রেফতার

আরএমপির অভিযানে গ্রেফতার ১৫, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া

নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার