সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে দুদিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক ভবনগুলোতে হবে, সেজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।

সর্বশেষ - রাজশাহী