স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবড়িয়ার মোড়ে অভিযান পরিচালনা করে দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: ইমরান ওরফে নয়ন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুরের মৃত বরজাহানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, আসামি মো: ইমরানের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদক মামলায় দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ১১ মে দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: ইমরান কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে এএসআই মো: রানা ও তাঁর টিম গত ১১ মে দুপুর সোয়া ১ টায় অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল গোবিন্দপুর থেকে আসামি মো: ইমরানকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি ইমরানকে এ সাজা প্রদান করেন।





