Saturday , 10 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোর খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা

প্রতিবেদক
sonynews
October 10, 2026 5:30 pm

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ পারভীনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, দাপ্তরিক দায়িত্ব পালনে অবহেলা এবং ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে।তিনি এখানে যোগদানের পর থেকে কখানোই নিয়মিত অফিস সময় মানছেন না। ডিসিফুডকে জানানো হলেও তিনিও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।এতে প্রশ্ন উঠেছে টিসিএফ’র খুঁটির জোর কোথায় ? এসব  কারণে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সুত্রে জানা গেছে,এর আগে রাজশাহী অঞ্চলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নিয়মিত অফিস উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন ওঠে। ওই সময়ে বাগমারা ভবানীগঞ্জ এলএসডিতে নিম্নমানের চাল সংক্রান্ত অভিযোগের ঘটনায় তদন্ত চলমান রয়েছে।এমতাবস্থায় তাঁকে তানোর উপজেলায় বদলি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, তানোরে দায়িত্ব গ্রহণের পরও তাঁর নিয়মিত অফিসে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ রয়েছে। পাশাপাশি তানোর এলএসডি ও কামারগাঁ এলএসডিতে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠলেও এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ তদন্তে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী অঞ্চলে খাদ্য বিভাগের বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যেও প্রশ্ন রয়েছে।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কায়সার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও নেতিবাচক আলোচনা রয়েছে। একজন খাদ্য পরিদর্শকের দাবি, গণমাধ্যমে খাদ্য বিভাগের অনিয়মের খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ দেখা যায়। তবে এ-সংক্রান্ত বক্তব্যগুলোর সত্যতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এদিকে কামারগাঁ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি এলএসডি) প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন উঠেছে।স্থানীয়দের একাংশের দাবি, অনিয়মের অভিযোগের মূল কারণ অনুসন্ধান না করে শুধু একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হলে প্রকৃত ঘটনা অজানাই থেকে যেতে পারে। তবে প্রত্যাহারের কারণ এবং এর সঙ্গে অভ্যন্তরীণ বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন।অনেকে বলছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রকৃত ঘটনা আড়াল করতে কামারগাঁ ওসিএলএসডিকে বলির পাঁঠা করা হয়েছে।
নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবি
খাদ্য বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরকারি খাদ্যশস্য সংগ্রহ, চালের মান নিয়ন্ত্রণ এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলে তা উপেক্ষা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।
এদিকে ভবানীগঞ্জ এলএসডির নিম্নমানের চালসংক্রান্ত অভিযোগ, তানোর ও কামারগাঁ এলএসডিতে ধান সংগ্রহের অনিয়ম এবং তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালনে অবহেলা সংক্রান্ত অভিযোগগুলো তদন্তের জন্য রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।একইসঙ্গে তদন্তের অগ্রগতি, গৃহীত প্রশাসনিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার মর্যাদা ও অধিকার সুরক্ষিত রাখতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

এলজিআরডি প্রতিমন্ত্রীর বিবৃতি

রাজশাহীতে আইজিপির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা

দুই পুলিশকে কোপাল ডাকাত দলের সদস্যরা

রাজশাহীতে সাবেক ডিসির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে তদন্ত শুরু

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্বদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা

আব্দুল ওয়াদুদ দারাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, যুবককে হত্যার অভিযোগ

কুমিল্লায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না: আওয়ামী লীগকে নজরুল