বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রতিবেদক
sonynews
জুলাই ১৬, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে দফায় দফায় হামলার ঘটনায় সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটি ফেসবুক পেজের পোস্টে জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌরপার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে কথিত ঈসা নবী’ পরিচয়দানকারী গ্রেপ্তার

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে ডিবির সহায়তায় হারানো শিশু ফিরে পেল মা

পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং গভীরতম স্থানে পৌঁছানো প্রথম মানুষটির গল্প

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

‘স্ত্রীকে হত্যার’ পর শ্বশুরকে ফোন: যুবক গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপি নেতার ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার