শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৬, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এর অংশ হিসেবে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ​জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, রাজশাহী সিল্কের সুনাম রয়েছে
বিশ্বব্যাপী। অতীতে রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল এটি। ধীরে ধীরে এই কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আন্তরিকতার মাধ্যমে এই কারখানায় কাজ করুন। এই কারখানাটি যাতে আবার পূর্বের রূপে ফিরে আসে এইভাবে কাজ করুন। কারখানাকে জিম্মি করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোন লাভ নেই। জন্য সবাইকে ভুগতে হবে।
আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকবো। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যত সহযোগিতা লাগে করা হবে৷ এরপর রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও বৃক্ষরোপন করা হয়।
আরও বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার প্রমুখ। এছাড়াও রাজশাহী রেশম কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবেশীর বাগানে ঢুকে আম পাড়ছিলেন, চুরির অভিযোগে বেধড়ক মারে মৃত্যু যুবকের!

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা

রাজশাহীতে হাসানের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার বিতরণ

চলন্ত বাসে ডাকাতি: ‌‘ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

রাশিয়াকে ড্রোন দেয়ায় কিয়েভে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার