বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহান মে দিবসে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

প্রতিবেদক
সনি নিউজ
মে ২, ২০২৪ ৭:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে বাঘা উপজেলা সদরের তেতুল তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার আওতাভুক্ত বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ, খেজুর, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘা উপজেলা সভাপতি এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বাঘা উপজেলা সাবেক সভাপতি অধ্যাপক সাবদার হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম, বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বকর, সেক্রেটারি সুরুজ খান, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলাউদ্দিন, সেক্রেটারি জামরুল ইসলাম, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর রহমান, সেক্রেটারি জুয়েল রানা, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান ও সেক্রেটারি মাইনুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, পহেলা মে শুধু পালন করলেই হবে না। শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।
তারা আরো বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

নগরীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

রাজশাহীতে পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে হত্যা-পলাতক সাগর গ্রেপ্তার

রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

রাজশাহীতে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

দেশ রক্ষার নির্বাচন এবার”- বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহীতে বিএনপির অঙ্গীকার

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি