বুধবার , ২৪ মে ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম করলে মার্কিন ভিসা বন্ধ : ব্লিংকেন

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৪, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 অনলাই ডেস্কঃ বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে মার্কিন ভিসা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশী ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপে সক্ষম হবে।’
বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

বিবৃতিতে উল্লেখ রয়েছে, এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশী কর্মকর্তা বা কর্মচারী, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও আইন প্রয়োগকারী, বিচার-বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।

ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা ২১২ (এ)(৩)(সি)-এর অধীনে নতুন এ ভিসা-নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে : ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেয়া এবং বিভিন্ন পদক্ষেপগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা।’

অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সকলের।

’৩ মে বাংলাদেশ সরকারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতা

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

নিষিদ্ধ সংগঠন দুর্গাপুর ছাত্রলীগ সভাপতিসহ ৩ কর্মী কারাগারে

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন আরডিএর চেয়ারম্যান

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন: এরদোগান

রাজশাহীতে চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—অভিযোগ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের