মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৩০, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৩৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃতর নাম আব্দুর রশিদ (৫০)। সে দামকুড়া থানাধীন জোতরাবন এলাকার রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিজ বাড়ি থেকে ৩৯ কেজি
গাঁজা উদ্ধার করে র‍্যাব।
র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই তার বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে একজনকে আটক করা হলেও অপর একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরে তার দেয়া তথ্যে উক্ত গাঁজা উদ্ধার করে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামী তারা পরস্পর বাবা-ছেলে।
দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
এ ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

গাজায় ২০ লাখেরও বেশি মানুষের ঘরে নেই খাবার

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লিটন

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা

নৈর্ব্যক্তিকের একটি প্রশ্ন বাংলা ভার্সনে এক, ইংরেজিতে আরেক

তেহরানের দাবি অস্থিরতার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন