• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মেয়র প্রার্থী আবু শামার নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল

প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ২:৫৫

মেয়র প্রার্থী আবু শামার নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কাটাখালি পৌরসভার উপ- নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী আবু শামার পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিলে পৌর এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। এতে প্রচার মিছিলটি জনসমুদ্রে পরিনত হয়। পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে কাটাখালি মাদরাসা মোড় থেকে এই নির্বাচনী প্রচার মিছিল শুরু হয়।

মিছিলটি রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে ডাচ বাংলা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচার মিছিলে নেতৃত্ব দেন ও পথসভায় বক্তব্য রাখেন কাটাখালি পৌর আওয়ামী লীগের সভাপতি নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আবু শামা।

এলাকাবাসী জানান, কাটাখালি পৌর এলাকায় ব্যাপক জনপ্রিয় এই মেয়র পদপ্রার্থী একজন সদালাপী ও মিশুক প্রকৃতির অতি সাধারণ মানুষ। তাঁর ভিতর কোনো অহংকার নেই। এলাকাবাসীর সবার সাথে সব সময় হাসিমুখে কথা বলেন। এলাকার সাধারণ মানুষ কোনদিন তাঁর কাছ থেকে খালি হাতে ফেরত যাইনি। জনপ্রিয় এই মেয়র প্রার্থীকে এলাকাবাসী খুব ভালোবাসেন। আগামীতে নির্বাচিত হলে একটি স্মার্ট ও ডিজিটাল পৌরসভা আমাদেরকে উপহার দিবেন বলে তারা প্রত্যায় ব্যক্ত করেছেন।

পৌর এলাকায় ব্যাপক জনপ্রিয় নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আবু শামা বলেন, উন্নয়ন স্বার্থে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে প্রতিটি এলাকায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। পৌরবাসী আমার ডাকে ব্যাপক সাড়া দিয়েছেন। আজ এই প্রচার মিছিল প্রমাণ করে আমার জয় সুনিশ্চিত। পৌরসীর ভালবাসায় আমি মুগ্ধ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮