Monday , 25 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ফুল আর জাতীয় পতাকা দিয়ে ৪১ কিশোরকে মুক্তি দিলেন আদালত

প্রতিবেদক
সনি নিউজ
March 25, 2024 8:44 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৩৪টি মামলায় ৪১ শিশু-কিশোরকে চুড়ান্ত মুক্তি দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন।
আদালতে ৪১ শিশু-কিশোরের মধ্যে ৩৫ জন উপস্থিত ছিলেন। অপরাধে না জড়ানোর কারণে তাদের হাতে ফুল আর জাতীয় পতাকা দিয়ে চূড়ান্ত মুক্তি দিয়েছেন রাজশাহীর শিশু আদালত-২।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহীতে শিশু আইনে হওয়া মামলার মধ্যে মাদক সেবন ও বহন, মারামারির মতো ঘটনায় ৩৪টি মামলায় আসামি হয়েছিল ৪১ জন। তাদের প্রথমবারের মতো এমন অপরাধে অপরাধী হওয়ায় বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের মুক্তি দেন।

জেলা প্রবেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রবেশন বলতে বোঝায় কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তি স্থগিত রেখে ও কারাগারে না পাঠিয়ে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ দেয়া। প্রবেশন ব্যবস্থায় প্রথম ও লঘু অপরাধে দণ্ডিত শিশু-কিশোর বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কারাগারে না পাঠিয়ে আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে নিজ বাসায় বা পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেয়া হয়।

তিনি বলেন, গত এক বছরে রাজশাহীর শিশু আদালত-২ এর বিজ্ঞ বিচারক প্রায় ৮০ টি মামলায় ৮০ জন শিশুর কল্যাণে পারিবারিক সম্মেলনের মাধ্যমে ডাইভারশন গ্রহণের জন্য প্রবেশন কর্মকর্তাকে আদেশ প্রদান করেন। আদালতের আদেশে আমরা বিদ্যমান মামলার বাদী ও শিশুর অভিভাবকের উপস্থিতিতে শিশুর চারিত্রিক, মানসিক, আবেগীয় উন্নতির জন্য উপযুক্ত শর্তসমূহ আরোপ করি। ডাইভারশনের মেয়াদ সম্পন্ন এবং আরোপিত শর্তসমূহ যথাযথ ভাবে প্রতিপালন করায় বিজ্ঞ আদালত আজ ৪১ জন শিশুকে চূড়ান্ত মুক্তি দিলেন। এসময় তাদের হাতে ফুল ও বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

গোদাগাড়ীতে ৩ কেজি গাঁজা-সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

তরমুজের বীজ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান