রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৪, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্ ও আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইনস্‌ মোল্লপাড়ায় আরএমপি’র উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ করেছেন আরএমপি’র কমিশনার।

এই উপলক্ষ্যে আজ ২৪শে মার্চ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে্ পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর বিভিন্ন পদমর্যাদার পাঁচশত পুলিশ সদস্য ১হাজার পেঁপে গাছের চারা রোপন কর্মসূচিতে অংশ নেন। এসময় একই রকমের পোশাক পরিধান করে উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ায় উৎসবের আমেজ তৈরি হয়।

এসময় পুলিশ কমিশনার বলেন, পেঁপের হলো ‘সুপারফুড’। কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। দুই অবস্থাতেই আমাদের শরীরের রোগবালাই প্রতিরোধে সমান কার্যকর। চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই পেঁপে খেতে বলেন। আমাদের বাড়ির আশে-পাশে খুব সহজেই এই চারা রোপন করা যায়।

এছাড়াও তিনি বলেন, বৃক্ষরোপণ আধুনিক মানুষের জীবনে এক উৎসব। আর কিছুদিন পর বর্ষাকাল শুরু হবে। এসময় আমাদের বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ুর সমতা বজায় রাখার জন্য বৃক্ষ রোপন করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। এজন্য আমাদের সকলের উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো। তিনি অব্যবহৃত ফাঁকা জায়গা গুলোতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, আরএমপি কমিশনার গত ১৫ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক' কে এই রিচার্ড?

রাজশাহী লক্ষিপুরের ‘আতঙ্ক’ কে এই রিচার্ড?

সড়ক, নৌ ও রেলপথে ঈদযাত্রা, লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তি

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

কারাগারে নিরাপত্তা চেয়ে বাবুল আক্তারের করা আবেদনও খারিজ

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যা: ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিক্সা

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

বিএসটিআই’র অনুমোদন না থাকায় রাজশাহীতে পানি ও কেক প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা