বুধবার , ২০ মার্চ ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২০, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আরএমপি’র মতিহার থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৯ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মাহিনকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। শিশুটি বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লাউহাটি গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, শিশু মাহিনের বাবা সৌদি প্রবাসী। চার মাস পূর্বে তার মা মাহিনকে শাহমখদুম থানাধীন নওদাপাড়ায় একটি মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে আবাসিক থেকে সে পড়াশোনা করতো। মাহিনের আবাসিকের নির্দিষ্ট নিয়ম কানুন ভাল লাগতো না। তাছাড়াও তার বাড়িতে দুই বছর বয়সী ছোট বোনের প্রতি মায়ায় মন ব্যাকুল থাকতো। তাই পড়াশোনায় তার মনোযোগ বসতো না। এসব কারণে মাহিন প্রায়ই বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল থাকতো। বিষয়টি মাদ্রাসা শিক্ষক এবং পরিবারের লোকজন জানলেও তারা মাহিনকে বুঝিয়ে মাদ্রাসায় থাকতে বলে। কিন্তু মাহিন কিছুতেই মাদ্রাসায় থাকবে না। তাই আজ সকালে সে মাদ্রাসার কাউকে না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির পথ না জানায় মাহিন ঘুরতে ঘুরতে একপর্যায়ে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে চলে আসে এবং বাড়িতে না যেতে পেরে কান্না শুরু করে । বিষয়টি মতিহার থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে।

মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ মাহিনের সাথে বন্ধুসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ ও ঠিকানা জানতে চান। মাহিন তার কান্নাকাটির কারণ ও ঠিকানা জানায়। মাহিনের পরিচয় জানার পর অফিসার ইনচার্জ তাৎক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে আজ ২০শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় শিশু মাহিনের মা মতিহার থানায় আসলে অফিসার ইনচার্জের উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুকে তার মায়ের হাতে তুলে দেন। মাহিনের মা মাহিনকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

পুঠিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার

রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মৃত্যু

ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশন ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়ল রুয়েট

রাবি পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন

রাজশাহীর পদ্মা নদীতে ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

তিন দফা দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

প্রবাসী স্বামীর অর্থ লুটে অন্য পুরুষের হাত ধরে পালালো স্ত্রী

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত