Wednesday , 6 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
March 6, 2024 10:17 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহীর চারঘাটের রাউথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক মাদক কারবারীর নাম হায়দার আলী (৩২)। তিনি নগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার বাবুল শেখের ছেলে। অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
উদ্ধার ফেন্সিডিলের বাজার মুল্য সাড়ে ১২ লাখ টাকা।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, র‌্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ নুরু বটতলা এলাকায় কতিপয় মাদক কারবারীরা ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হায়দারকে আটক করে র‌্যাব। এছাড়াও আরো দুজন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃর কাছ থেকে ৬৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আটক হায়দারকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

আরএমপির ১২ থানার ওসি রদবদল

রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

প্রগতি স্মরণীর রাস্তায় বেষ্টনীর কাজ করছে জামায়াতে ইসলামী

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ অযৌক্তিক দাবি: রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের প্রতিবাদ

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহীতে চোরাই ২ ল্যাপটপ ও ১২ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২