বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীতে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অপরাধে তার শ্বশুরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (২) বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর হিন্দুপাড়া গ্রামের গোলাম মোস্তফা (২৮) ও তার বাবা আবুল কালাম (৫০)। আদালত আবুল কালামকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায়ের পর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুন্নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি গোলাম মোস্তফা প্রায়ই তার স্ত্রী সুমাইয়া আক্তার যুথীকে নির্যাতন করতেন। আর তার বাবা আবুল কালাম তার ছেলের বউকে কুপ্রস্তাব দিতেন। ২০২২ সালের ৬ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে আবুল কালাম তার ছেলের বউকে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনার পর সেদিনই শিশুপূত্রকে নিয়ে যুথী বাবার বাড়ি চলে যান। পরে মাঠে কাজ শেষে সন্ধ্যায় গোলাম মোস্তফা তার মায়ের কাছে এসব বিষয় জানতে পারেন। এরপর রাতেই তিনি শ্বশুরবাড়ি যান। শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে গোলাম মোস্তফা তাকে বাড়ির পাশের আরেকটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যান। ফাঁকা এ বাড়িতে তিনি যুথীর গলা টিপে ধরেন। এ সময় পরিবারের সদস্যরা যুথীর চিৎকারে সেখানে গেলে মোস্তফা পালিয়ে যান। পরে যুথীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মোস্তফা বাড়ি গিয়ে তার বাবাকেও কুপিয়ে আহত করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে যুথীকে হত্যার অভিযোগে মোস্তফার বিরুদ্ধে মামলা করেন যুথীর বাবা। একই মামলায় যুথীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার শ্বশুর আবুল কালামকেও আসামি করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অপরাধে শ্বশুরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ৫

সংসদ ভোট: অভিযোগ আমলে নেবে না ইসি, যেতে হবে হাইকোর্টে

নগরীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে সাবেক ডিসির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে তদন্ত শুরু

কলকাতায় গ্রেপ্তার জিহাদ, মিলতে পারে এমপি আনারের লাশ

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে