শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

উদ্ধারকৃত প্রতিবন্ধীর নাম মোসা: সুফিয়া বেগম বেলি (৫৫) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার তেলিপাড়ার মৃত মুসলেম উদ্দিনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ শাহমখদুম থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া দুরুলের মোড় এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। সংবাদ পেয়ে তারা রাত সাড়ে ৯ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন।

 এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন সেই মানসিক প্রতিবন্ধী নারীর সঙ্গে কথা বলে  তার গ্রামের নাম জানতে পারেন । এছাড়া ঐ নারী আর কিছু বলতে পারেন না। তারপর অফিসার ইনচার্জ গ্রামের নামের সূত্র ধরে  বিভিন্ন মাধ্যমে ঐ নারীর ঠিকানা সংগ্রহ করে তার পরিবারের সাথে যোগাযোগ করেন।

সংবাদ পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১ টায় প্রতিবন্ধীর নারীর পরিবারের লোকজন  শাহমখদুম থানায় আসলে তাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। সুফিয়াকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিখোঁজ সুফিয়ার পরিবারের লোকজনের মাধ্যমে জানা যায়, ভিকটিম সুফিয়ার স্বামী ৩-৪ বছর পূর্বে মারা যান। তিনি নি:সন্তান। তার স্বামী না থাকায় বোয়ালিয়া থানার মালদা কলোনীতে তার ভাতিজির কাছে থাকতেন। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

রাবিতে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সংঘর্ষে দোষীদের শাস্তির দাবি

পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

মারা গেলেন ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন সিণ্ডিকেটে জিম্মি

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত