Monday , 5 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সাংবাদিক তপনের বড়ভাইয়ের ইন্তেকাল

প্রতিবেদক
সনি নিউজ
February 5, 2024 4:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর আহম্মদপুর মহল্লার বাসিন্দা মৃত আমির আলীর ছেলে রেজাউল করিম রতন (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৫ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরীর আহম্মদপুর মহল্লার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি রেজাউল মহিম তপন হলেন মরহুম রতনের বড় ভাই।

মৃত্যুকালে তিনি এক ভাই ও তিন বোনসহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর টিকাপাড়া মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন টিকাপাড়া মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান।
মরহুম রতনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী ও সংরক্ষিত জোন-৪ এর কাউন্সিলর আলতাফুন নেছা (পুতুল)।
এদিকে সাংবাদিক ও বিশিষ্টজনদের মধ্যে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট কথাশিল্পী ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সরদার আব্দুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ রেজাউল করিম রাজু, দৈনিক দিনকালের ব্যুরো চিফ আব্দুস সবুর, এনটিভির স্টাফ রিপোর্টার শ.ম সাজু, দৈনিক ইনকিলাবের রিপোর্টার রায়হান ইসলাম রনি, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, দৈনিক নয়া কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান ( লিটন ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দুর্গাপুর উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং নগরীর মাস্টারপাড়া পাইকারী ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো: আসলাম ও সেক্রেটারি ইফতেখার আহমেদ সাব্বু। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ, শোক পালন করেননি কেউ

নগরীতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ কমিশনারকে ইয়্যাসের চিঠি

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২

ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য

কক্সবাজার সিটি কলেজে থিয়েটার স্টাডিজ বিষয়ে ভর্তি চলছে

বেনজির হোসেন ও সানোয়ার হোসেন এর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘায় পিএফজি’র সংবাদ সম্মেলন

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী কসমেটিকস বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবো’