Thursday , 18 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে সাইকেল মিস্ত্রির আত্মহত্যা

প্রতিবেদক
সনি নিউজ
January 18, 2024 5:23 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় সানওয়ার (৩০) নামে এক সাইকেল মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সানওয়ার নগরীর ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জনক হলেও ছেলেটি প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শালবাগান পাসপোর্ট অফিসের সামনে সানওয়ারের ছোট একটি সাইকেলের গ্যারেজ ছিলো। সেখান থেকে কোনো রকম সংসার চালাতো সে। এছাড়া কিস্তির টাকা নিয়েও মানসিক চাপে পড়ে আত্মহত্যা করতে পারে বলেও ধারনা করছেন অনেকে।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোট নয়’—রাবির সভায় ক্ষুব্ধ রাকসু জিএস

রাজশাহীতে কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে রেলগেট অবরোধ: যানজটের সৃষ্টি

অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজধানীর মালিবাগে বাসে আগুন

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন