বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৭, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গবেষণা সংকলন প্রকাশনা কমিটি “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)”-এর এক সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

এই সভা উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত