• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

সনি নিউজ / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ দুইজন মাদক পচারকারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলো-মো: আরিফ হোসেন (২৮) ও মো: ছানাউল্লাহ (২১)। আরিফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার মো: আওয়ালের ছেলে।

গতকাল (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা একটি বস্তায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। আরএমপি পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়,

এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: আরিফ হোসেন ও মো: ছানাউল্লাহকে গ্রেফতার করে। অপর আসামি জীবন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category