রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো: আল আমিন (২৬) ও মো: আমিনুল ইসলাম মিন্টু (৫৯)।

আল আমিন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তরপাড়া নওদাপাড়া এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে ও আমিনুল ইসলাম চন্দ্রিমা থানার ছোনবন গ্রাম পশ্চিম বাগান পাড়ার মৃত আবুল প্রামাণিকের ছেলে।

আরএমপি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, রোববার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭ টায় ডিবির একটি টিম রাজশাহী মহানগর এলাকায় ডিউটি করছিল, এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি মোটরসাইকেল যোগে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার থেকে নওদাপাড়া আমচত্বর যাবে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল ৭ টায় রাজপাড়া থানার ঘোষপাড়ায় চেক পোষ্ট স্থাপন করেন। সকাল সোয়া ৭ টায় সন্দেহজনক মোটরসাইকেলটি অতিক্রম করার সময় চালককে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি মো: আল আমিনকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

 অপর একটি অভিযানে সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ছোটবন গ্রাম পশ্চিম বাগান পাড়ায় অভিযান চালিয়ে আসামি মো: আমিনুল ইসলাম মিন্টুকে ২৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত মিন্টুর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

বিএমডিএ-তে তার চুরি: তদন্তের নামে চোর ছাড়ার অভিযোগ পুলিশের ওপর

রাজশাহীতে অবৈধ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

বিএডিসি’/ আলুবীজ দুর্নীতির তদন্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে ধোয়াশা !

রাজশাহীতে উচ্চমান সহকারির আলিসান ফ্ল্যাটবাড়ি!

নেসকো পরিচালকের বদলি, আরডিএ প্রধান নির্বাহী কর্মকর্তার পদায়ন

প্রাথমিকে ফল জালিয়াতির অভিযোগে বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

আরআরইউ’র উদ্যোগে বনভোজন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে রাজশাহীতে জাসদের শোকসভা অনুষ্ঠিত